এবছরও রোজা করতে পারবেন না চীনের মুসলিমরা

এবছরও রোজা করতে পারবেন না চীনের মুসলিমরা। সংখ্যালঘু অধ্যুষিত শিনজিয়াং অঞ্চলে মুসলিমদের রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না। পাশাপাশি মুসলিম মালিকদের রেস্তোরাঁ খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চীনা সরকারি ওয়েবসাইটগুলিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷
শিনজিয়াং অঞ্চলে মূলত চিনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। গত কয়েক বছর ধরে এই অঞ্চলে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে চীনের কমিউনিস্ট সরকার। শিনজিয়াংয়ের জিংহি কাউন্টির সরকারি খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ‘পুরো রমজান মাসে হোটেল, রেস্তোরাঁ-সহ যাবতীয় খাবারের দোকান খোলা রাখতে হবে।
উইঘুরের মানবাধিকার সংগঠনগুলো মনে করেছে, এর ফলে জাতিগত উত্তেজনা বাড়বে। গত কয়েক বছরে এ অঞ্চলে জাতিগত দাঙ্গায় শত শত মানুষের মৃত্যু হয়েছে।

জাপানে ২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় ক্ষমা চাইল রেল কর্তৃপক্ষ

সকাল ৭:১২ মিনিটে ট্রেন ছাড়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ের ২৫ সেকেন্ড আগে স্টেশন থেকে বেরিয়ে যায় ট্রেনটি। এরকম ‘অমার্জনীয়’ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। জাপানের নোটোগোয়া স্টেশনের ঘটনা এটি।
সপ্তাহের শেষ কাজের দিনে একটি এক্সপ্রেস ট্রেন সকাল সাতটা দশ মিনিটের কিছু পর ওই স্টেশনে ঢোকে।
জাপান টুডের খবর অনুযায়ী, ট্রেনটি ছাড়ার কথা ছিল ৭টা ১২ মিনিটে। কিন্তু নির্ধারিত সময়ের ২৫ সেকেন্ড আগেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায় ট্রেনটি।ট্রেনের চালক ভেবেছিলেন স্টেশন থেকে ট্রেনটি বেরনোর সময় ৭টা ১১ মিনিট। দেরি হয়ে গিয়েছে ভেবে সময়ের আগেই তাই পরের স্টেশনের জন্য রওনা দেন চালক।
ট্রেন চালানোর জন্য নিয়মানুবর্তিতা মেনে চলে জাপানের রেল কৃর্তপক্ষ। তার জন্য একটা আলাদা গর্ব অনুভব করে জাপান। তবুও তার মাঝে দু’একটা এমন ঘটনা ঘটে যায়। তবে এটাও ঠিক জাপানে ট্রেন কখনও দেরিতে ছাড়ে না। সময়ের আগে যাবে কিন্তু এক সেকেণ্ড দেরি করবে না।
সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, ঘটনার দিন এক ব্যক্তি ট্রেনটি মিস করেন। এর পর তিনি স্টেশন-ইন-চার্জের কাছে অভিযোগ করেন। স্টেশন ম্যানেজার গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেন। তিনি আবার উধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেন। এর পরেই ওয়েস্ট জাপান রেলওয়ে কোম্পানি ঘটনার দুঃখপ্রকাশ করেন। সেই সঙ্গে আশ্বাস দেন এমন ঘটনা ভবিষ্যতে ঘটবে না। এর আগে গত বছর নভেম্বর মাসে মাত্র ২০ সেকেন্ড আগে ট্রেন বেরিয়ে যাওয়ায় জাপান রেল কর্তৃপক্ষ ‘গভীরভাবে দুঃখপ্রকাশ’ করেছে।