পাহাড়ের গায়ে আগুনের ঝর্ণা!

পাহাড়ের উঁচু থেকে নেমে আসছে আগুনের ঝর্ণাধারা। সেটি দেখতে পার্কে এসে ভিড় করছেন অসংখ্য পর্যটক। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি জাতীয় উদ্যানের দৃশ্য এটি।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর ফেব্রুয়ারি মাসেই এই পার্কে এই আগুনের ঝর্ণাটি দেখা যায়। প্রকৃতপক্ষে এটি এল ক্যাপিতান পর্বত থেকে বেরিয়ে আসা সাধারণ পানিরই একটি ঝর্ণা। কিন্তু ফেব্রুয়ারি মাসে অস্তগামী সূর্যের আলো বিশেষ কোণ থেকে পড়ার কারণে এটিকে আগুনের ঝর্ণার মতো দেখা যায়। যদিও ঝর্ণায় পানির পরিমাণ আর মেঘের আনাগোনার উপর দৃশ্যটির ফুটে ওঠা না ওঠার বিষয়টি নির্ভর করে।
কর্তৃপক্ষ বলছে, অস্তগামী সূর্যের আলো বিশেষ কোণ থেকে ঝর্ণার উপর পড়ার কারণেই এমন দৃশ্যের তৈরি হয়।
তবে কারণ যাই হোক, এই আগুনের মতো দেখতে ঝর্ণার জন্য পার্কে ভিড় জমাচ্ছেন অনেক দর্শক। তাদের অনেকে ঝর্ণার ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ারও করছেন।

ওবামাকে দাসের সন্তান বলায় ক্ষুব্ধ জাপানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শরীরে ‘দাসের রক্ত’ বইছে বলায় জাপানের একজন এমপিকে তীব্র ভাষায় তিরস্কার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিতদের নিজস্ব অনুশাসন থাকা উচিৎ।
শিনজো অ্যাবের ক্ষমতাসীন দলের সদস্য কাজুয়া মারুয়ামা মঙ্গলবার পার্লামেটের একটি সেশনে ওবামারকে নিয়ে ওই মন্তব্য করেন। সুপার পাওয়ার হিসেবে বিশ্বে যুক্তরাষ্ট্রের উত্থান নিয়ে আলোচনা করার সময় তিনি এই কথা বলেন।
ওবামার মা শ্বেতাঙ্গ ও বাবা কেনিয়ার একজন কৃষ্ণাঙ্গ নাগরিক। ছাত্র হিসেবে যুক্তরাষ্ট্রের গিয়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন একজন কালো মানুষ প্রেসিডেন্ট হয়েছেন। তার শরীরে কালো মানুষের রক্ত রয়েছে। পরিষ্কার করে বললে, দাসের রক্ত।’ পরবর্তীতে তাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে, সাংবাদিকদের সামনে ক্ষমা চান মারুয়ামা।