পানের হোক্কাইডো উপকূলে ভূমিকম্প
Bangla Dailies
Weeklies
Resources
Entertainment
Sports Links
Mar 17
29
পানের হোক্কাইডো উপকূলে ভূমিকম্প
Posted by admin on March 29
Posted in Uncategorized
Mar 17
29
জাপানে তুষারধসে ৮ স্কুল শিশুর মৃত্যুর আশঙ্কা
Posted by admin on March 29
Posted in Uncategorized
জাপানে তুষারধসে ৮ স্কুল শিশুর মৃত্যুর আশঙ্কা
জাপানের একটি স্কি রিসোর্টে তুষারধসের শিকার আট হাইস্কুল শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার সকালে টোচিগি জেলার নাসুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। এলাকাটি রাজধানী টোকিও থেকে ১২০ কিলোমিটার উত্তরে। বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছে, এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন, কিন্তু ওই আট শিক্ষার্থীর বেঁচে থাকার কোনো লক্ষণ দেখা যায়নি। ঘটনার সময় ওই জায়গায় বিভিন্ন স্কুল থেকে আসা প্রায় ৭০ জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, সেখানে সাতটি স্কুলের শিক্ষার্থীরা পবর্তারোহণের বড় ধরনের একটি ইভেন্টে অংশ নিচ্ছিল। উদ্ধার অভিযান চললেও খারাপ আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। নাসু শহরের আশপাশে বেশ কয়েকটি স্কি রিসোর্ট আছে। গত দুইদিন ধরে ওই এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। সেখানে তুষারধসের সতর্কতাও জারি করা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। বিবিসি।



















