বৃহস্পতিবার রাজধানীতে জনসভা করবে বিএনপি
Bangla Dailies
Weeklies
Resources
Entertainment
Sports Links
Sep 18
25
বৃহস্পতিবার রাজধানীতে জনসভা করবে বিএনপি
Posted by admin on September 25
Posted in Uncategorized
Sep 18
25
আবে’র চীন সফরের প্রস্তুতি
Posted by admin on September 25
Posted in Uncategorized
আবে’র চীন সফরের প্রস্তুতি
প্রধানমন্ত্রী শিনযো আবের আসন্ন চীন সফরের প্রস্তুতি নেওয়ার জন্য মঙ্গলবার দেশটি সফরে যাচ্ছেন জাপানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে অক্টোবার মাসে আবের বৈঠকে মিলিত হওয়ার কথা আছে।
জাপানের জাতীয় নিরাপত্তা সচিবালয়ের প্রধান শোতারো ইয়াচি, চীনের পলিটিক্যাল ব্যুরো’র সদস্য ইয়াং জিয়েচি’র সাথে বৈঠক করবেন। ইয়াং হচ্ছেন বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত বিষয়গুলো’র দায়িত্বে থাকা চীনা কম্যুনিস্ট পার্টির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা।
বৈঠকে ইয়াচি সেই বিষয়গুলো উত্থাপন করতে চান, যা নিয়ে আসন্ন জাপান-চীন শীর্ষ বৈঠকে আলোচনা হওয়ার কথা। গত সপ্তাহে অনুষ্ঠিত আন্তঃকোরিয়া শীর্ষ বৈঠকের পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার প্রসঙ্গটিও ইয়াচি উত্থাপন করতে আগ্রহী।
উল্লেখ করা যেতে পারে, চলতি মাসে গোড়ার দিকে রুশ দূর প্রাচ্যের ভ্লাদিভস্টকে আবে ও শি বৈঠকে মিলিত হয়েছিলেন। তখনই পারস্পরিক সফর বিনিময় সম্পর্কে তাঁদের মতৈক্য হয়।



















