ডিমেই সারবে ক্যান্সার

অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলাফল হলো ক্যান্সার। পৃথিবীতে দুইশ প্রকারের বেশি ক্যান্সার রয়েছে। এখন পর্যন্ত ক্যান্সারের কার্যকর কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। এ কারণে এ রোগে মৃত্যুর হার অনেক বেশি। ক্যান্সার চিকিত্সার জন্য নিত্য নতুন গবেষণা অব্যাহত রেখেছেন চিকিত্সা বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় এবার ক্যান্সার চিকিত্সায় নতুন এক ধরনের ডিম আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। বিশেষ এই ডিমকে বলা হচ্ছে ‘গোল্ডেন এগ বা সোনালি ডিম’।
গবেষণার মাধ্যমে তৈরি করা বিশেষ এই ডিমে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন যা কিনা ক্যান্সার এবং হেপাটাইটিসের মতো দুর্লভ রোগ সারাতে কার্যকরি ভূমিকা রাখবে। এই ডিম অবশ্য কোনো কৃত্রিম ডিম হবে না, মুরগি-ই পাড়বে এই ডিম। তবে এর জন্য ঐ মুরগির মধ্যে এমন কিছু গুণাবলী যোগ করা হয়েছে যাতে থাকবে খুবই দামি কিছু প্রোটিন। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সাইন্স এন্ড টেকনোলজির বায়োকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ক্যান্সার প্রতিরোধী ডিম নিয়ে গবেষণা করা হয়। মূলত জিনগত পরিবর্তন সাধন করে তৈরি করা হয়েছে বিশেষ প্রকৃতির এই মুরগি। তাদের তৈরি মুরগি যে ডিম পাড়বে তাদের উচ্চ মাত্রার প্রোটিন থাকবে যা কিনা বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হেপাটাইটিস রোগে কার্যকরি ভূমিকা রাখতে সক্ষম। বিশেষ এই ডিম তৈরির জন্য বিজ্ঞানীরা মুরগির ভ্রূণ থেকে কোষ সংগ্রহ করে তা হিউম্যান ইন্টারফেরন বেটা তৈরির কাজ করেছে। এরপর সেই হিউম্যান ইন্টারফেরন বেটা সমৃদ্ধ কোষগুলো অন্য মুরগির ভ্রূণের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় তৈরি করা মুরগির সঙ্গে পরবর্তীতে প্রাকৃতিক পদ্ধতিতে জন্ম নেওয়া মুরগির সঙ্গে মিলিত করে জন্মানো হয় সেই বহু কাঙ্ক্ষিত মুরগি। আর সবশেষ ধাপে এই মুরগি থেকেই মিলবে ক্যান্সার প্রতিরোধী  ‘সোনালি ডিম’।
এক একটি ডিম ৩০ থেকে ৬০ মিলিগ্রাম প্রোটিন সমৃদ্ধ।
ওষুধের দ্বারা বেশ কিছুু মুরগির শুক্রাণু জিনগতভাবে বদলে ফেলেছেন। গবেষকদের বক্তব্য, জিনের এ পরিবর্তন করতে গিয়ে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন ‘ইন্টার-ফেরনস’ নামের দামি ওষুধ। ক্যান্সার, হেপাটাইটিস, স্কেলারোসিসের মতো রোগে আক্রান্তদের এ ওষুধ দেওয়া হয়। এ ওষুধ এতটাই দামি যে, কয়েক মাইক্রোগ্রামের দাম প্রায় হাজার ডলার। ক্যান্সার প্রতিরোধী এক একটা ডিমের দাম হবে ৪ লাখ ৭৬ হাজার ডলার। গবেষণাগারে বর্তমানে ২০টি মুরগি রয়েছে। এই মুরগিগুলো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী প্রায় প্রতিদিনই পাড়ছে একটি করে ডিম।-দ্য টেলিগ্রাফ

চাঁদের কক্ষপথে প্রথম বেসরকারি ভ্রমণের যাত্রী হিসেবে একজন জাপানি উদ্যোক্তার নাম ঘোষণা

মার্কিন মহাকাশ ভেঞ্চার কোম্পানি স্পেস-এক্স বলছে, জাপানি উদ্যোক্তা ইউসাকু মায়েযাওয়া হবেন কোম্পানিটির নির্মিত পরবর্তী প্রজন্মের রকেটে চড়ে চাঁদের আশেপাশে উড্ডয়ন করতে যাওয়া প্রথম বেসরকারি যাত্রী।

সোমবার লস এঞ্জেলস এর একটি রকেট নির্মাণ কারখানায় মায়েযাওয়া’কে পাশে নিয়ে এই ঘোষণা দেন স্পেস-এক্স এর প্রধান নির্বাহী এলোন মাস্ক। উল্লেখ্য, মায়েযাওয়া হলেন এমন একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, যেটি ইন্টারনেটে “যোযোটাউন” নামক প্রধান একটি ফ্যাশন ওয়েবসাইট পরিচালনা করে থাকে।

মায়েযাওয়া বলেন, এই ঘোষণায় তিনি উদ্বেলিত, সম্মানিত এবং কৃতজ্ঞ বোধ করেছেন।

মায়েযাওয়া আরও বলেন, ২০২৩ সালে নির্ধারিত চাঁদ অভিযাত্রার সময় “বিগ ফ্যালকন রকেট” এ তার সাথে আরোহণের জন্য সারা বিশ্বের অনেক শিল্পীকেই তিনি আমন্ত্রণ জানাবেন।

ধারণা করা হচ্ছে, এটিই হবে কোন বেসরকারি মহাকাশ কোম্পানি পরিচালিত প্রথম মহাকাশ ভ্রমণ। উল্লেখ্য, ১৯৬০ এবং ৭০ এর দশকে মার্কিন এপোলো মিশন চলাকালীন মানুষ চাঁদের কক্ষপথে সর্বশেষ পরিভ্রমণ করে।