বোমা আতঙ্কে সাময়িকভাবে বন্ধ জাপানের নারিতা বিমানবন্দর রানওয়ে
Bangla Dailies
Weeklies
Resources
Entertainment
Sports Links
Sep 18
13
বোমা আতঙ্কে সাময়িকভাবে বন্ধ জাপানের নারিতা বিমানবন্দর রানওয়ে
Posted by admin on September 13
Posted in Uncategorized
জাপানের নারিতা বিমানবন্দরের দু’টি রানওয়ের একটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। রানওয়েটির পাশে বোমা পুঁতে রাখা হয়েছে এমন সন্দেহে এ পদক্ষেপ নেয়া হয়। কর্মকতারা একথা জানিয়েছেন।
স্থানীয় পুলিশ সন্দেহজনক বস্তুটি অপসারণ করেছে। বিমানবন্দরটিতে একটি রানওয়ের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে সেখানে কোন ফ্লাইট বাতিল করার প্রয়োজন পড়েনি। খবর এএফপি’র।
জাপানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতার এক মুখপাত্র বলেন, ‘ঠিকাদাররা সেখানে রাতে কাজ করার সময় বিস্ফোরক জাতীয় ওই বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, বস্তুটির বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে।
বিমানবন্দরটি বছরে ৪ কোটি যাত্রী ও আড়াই লাখ ফ্লাইট পরিচালনা করে। -বাসস
Sep 18
13
সম্পর্ক উন্নয়নে সম্মত আবে ও শি
Posted by admin on September 13
Posted in Uncategorized
সম্পর্ক উন্নয়নে সম্মত আবে ও শি
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাঁরা সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। এর অংশ হিসাবে আবে সাংবাদিকদের বলেন, তিনি আগামী মাসে চিন ভ্রমণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। দুই নেতা রাশিয়ার পূর্বাঞ্চলে অর্থনৈতিক ফোরামের পাশাপাশি নিজেদের মধ্যে বৈঠক করেন।
আবে বলেন, “জাপান ও চিনের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে, এবং দু’দেশে সম্পর্ক এখন স্বাভাবিক গতিতে চলছে।”
শি বলেন, “পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চিন ও জাপানের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। আরও উন্নয়নের লক্ষ্যে স্থিতিশীল সম্পর্কের জন্য আমাদেরকে এই সহযোগিতা অব্যাহত রাখতে এবং চিন-জাপান সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে।”



















