প্লাস্টিক বর্জ্য হ্রাসের পথে জাপানের রেস্টুরেন্ট শিল্প

জাপানের রেস্টুরেন্ট শিল্প প্লাস্টিক বর্জ্য হ্রাসের দিকে এগিয়ে যাচ্ছে। প্লাস্টিক বর্জ্যে সমুদ্র দূষিত হওয়া নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়া অবস্থায় জাপানের রেস্টুরেন্ট শিল্প সেরকম বর্জ্য হ্রাসের দিকে এগুচ্ছে।

স্কাইলার্ক হোল্ডিংস হচ্ছে জাপানের বড় আকারের চেইন রেস্তোরাঁ পরিচালকদের মধ্যে প্রথম, প্লাস্টিকের তৈরি স্ট্রর ব্যবহার বাদ দেয়ার সিদ্ধান্ত যারা ঘোষণা করে।

আগামী মাস থেকে প্রতিষ্ঠানের গাস্টো চেইনের সবগুলো রেস্তোরাঁ প্লাস্টিক স্ট্র রাখা বন্ধ করে দেবে। সারা দেশ জুড়ে এদের পরিচালিত ৩,২০০র বেশী শাখায় ২০২০ সালের মধ্যে সেই পদক্ষেপ আরও সম্প্রসারণের পরিকল্পনা কোম্পানি করছে।

ডেনি’স রেস্তোরাঁ এবং জাপানি ধাঁচের খাদ্যের দোকান ওওতোইয়া’ও চলতি মাস থেকে পরীক্ষামূলক ভিত্তিতে এদের কিছু শাখার ড্রিঙ্ক বার থেকে প্লাস্টিকের স্ট্র সরিয়ে নিতে শুরু করেছে।

স্টারবাক্স কফি জাপান ২০২০ সালের গ্রীষ্মকালের মধ্যে প্লাস্টিক স্ট্র বর্জন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে ম্যাকডোনাল্ডস জাপান উপহার হিসেবে দেয়া খেলনার রিসাইকেল শুরু করেছে। নেতৃস্থানীয় এই ফাস্ট ফুড চেইন গতকাল এদের কিছু ট্রে প্লাস্টিকের বদলে উপহারের খেলনা রিসাইকেল করে নেয়া উপাদান থেকে তৈরি ট্রেতে বদল করে নেয়।

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে যেসব দল আছে তারা সবাই ধানের শীষে নির্বাচন করবে। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। বুধবার ইসির সাথে বৈঠক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্না বলেন, আমরা ইসিকে নির্বাচন পেছানোর জন্যে অনুরোধ করেছি। কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে। নির্বাচন পেছানোর বিষয়ে আমরা আশাবাদী। এসময় গতকাল নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনে, বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, আবদুল মালেক রতন, সুলতান মাহমুদ মনসুর, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।