ঐক্যফ্রন্টে যাওয়ার পর বিএনপি জোটে ভাঙন
Bangla Dailies
Weeklies
Resources
Entertainment
Sports Links
Oct 18
17
ঐক্যফ্রন্টে যাওয়ার পর বিএনপি জোটে ভাঙন
Posted by admin on October 17
Posted in Uncategorized
Oct 18
17
২০১৯ অর্থবছরের বাজেট পরিকল্পনা শত লক্ষ কোটি ইয়েন ছাড়িয়ে যেতে পারে
Posted by admin on October 17
Posted in Uncategorized
২০১৯ অর্থবছরের বাজেট পরিকল্পনা শত লক্ষ কোটি ইয়েন ছাড়িয়ে যেতে পারে
জাপান সরকার দেশের অর্থনীতিতে নির্ধারিত ভোগ্য পণ্য কর বৃদ্ধির প্রভাব কাটিয়ে উঠার পদক্ষেপ নিতে থাকায় ২০১৯ অর্থবছরের জাতীয় বাজেটে সাধারণ খাতে ব্যয় প্রাথমিক পরিকল্পনায় প্রথমবারের মত শত লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৮৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।
গতকাল মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শিনযো আবে ২০১৯ সালের অক্টোবর মাসে ভোগ্য পণ্য কর এখনকার ৮ শতাংশ থেকে ১০ শতাংশে বৃদ্ধি পুনরায় নিশ্চিত করেন। কর বৃদ্ধির ক্ষতিকর প্রভাব হ্রাসে পদক্ষেপ গ্রহণের নির্দেশ মন্ত্রীদের তিনি দিয়েছেন।
অর্থ মন্ত্রণালয় বাড়ি ও গাড়ি কেনায় জনগণকে উৎসাহিত করা ও সেই সাথে ক্ষুদ্র ও মাঝারি আকারের খুচরা বিক্রেতাদের বিক্রিতে ধ্বস নামা প্রতিহত করায় নেয়া পদক্ষেপ বিবেচনা করে দেখছে।
২০১৯ অর্থ বছরের বাজেট পরিকল্পনায় এসব ও অন্যান্য পদক্ষেপের জন্য তহবিল বরাদ্দের অনুরোধ জানানোর পরিকল্পনা মন্ত্রণালয় করছে।
২০১৯ অর্থ বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও এজেন্সির জানানো ৯০ হাজার কোটি ডলারের বেশী পরিমাণ অর্থ বরাদ্দের অনুরোধের বাইরে নতুন এই অনুরোধ আসছে।



















