তাজিমিতে তাপমাত্রা ৪০.৭

পশ্চিম ও পূর্ব জাপানে তাপ প্রবাহ বুধবার অব্যাহত থাকার প্রেক্ষাপটে ৫ বছরের মধ্যে প্রথমবারের মত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, বিস্তৃত এলাকায় উচ্চচাপ বিরাজ করছে।

বুধবার গিফু জেলার তাজিমি শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৭ ডিগ্রি।

এরফলে ৫ বছরের মধ্যে প্রথমবারের মত জাপানে তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করল। ২০১৩ সালে কোচি জেলায় জাপানের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি রেকর্ড করা হয়।

বুধবার মধ্য জাপানের টয়োটা শহরের তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি, এবং নাগোয়া শহরে তা ৩৯.২ ডিগ্রিতে পৌঁছায়।

হাসপাতাল ছেড়েছে গুহায় আটকেপড়া থাই কিশোররা

গুহা থেকে উদ্ধার হওয়া থাইল্যান্ডের কিশোর ফুটবলাররা আজ হাসপাতাল ছেড়েছে। হাসপাতাল ছাড়ার পর বুধবার বিকেলে তাদেরকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সেখানে তারা গুহায় আটকে থাকা ও উদ্ধার হওয়া সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
রুদ্ধশ্বাস অভিযানে থাম লুয়াং গুহা থেকে উদ্ধার হওয়ার পর থেকে চিয়াং রাই হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল কিশোর দল।
সংবাদ সম্মেলনে শেষে শেষে ওয়াইল্ড বোরস দলের এসব ক্ষুদে ফুটবলার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তবে বাড়ি ফেরার পরও দীর্ঘ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবে তারা। থাইল্যান্ডের প্রথা অনুযায়ী কিছুদিন বৌদ্ধ ভীক্ষুর জীবনও কাটাতে হতে পারে তাদের।
থাই সরকারের প্রধান মুখপাত্র সানসার্ন কায়েউকুনার্ড এএফপিকে বলেন, ‘হাসপাতাল ছাড়ার পর গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ তাদের স্বাভাবিক জীবনকে যেন ব্যাহত না করে, সেটি নিশ্চিত করতেই আজকের সংবাদ সম্মেলন।’