ক্ষুদ্র রকেট উৎক্ষেপণে জাপানের সাফল্য

জাপানের মহাকাশ সংস্থা, একটি অতি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ সাফল্যের সাথে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে। একটি ক্ষুদ্র রকেট, এই অতি ক্ষুদ্র উপগ্রহটিকে বহন করে।

আজ বিকেল ২টো ৩ মিনিটে জাপান মহাকাশ গবেষণা সংস্থা বা “জাক্সা”, জাপানের দক্ষিণ পশ্চিমস্থ জেলা কাগোশিমাতে অবস্থিত উচিনোউরা মহাকাশ কেন্দ্র থেকে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম রকেটটিকে উৎক্ষেপণ করে।

জাক্সা বলে যে, এই রকেট অতি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে।

এটি এই ক্ষুদ্র রকেট উৎক্ষেপণের জন্য জাক্সার দ্বিতীয় প্রচেষ্টা ছিল। গত বছর জানুয়ারিতে, প্রথম প্রচেষ্টা প্রযুক্তিগত কারণে ব্যর্থ হয়।

জাপানে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

জাপানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। বুধবার রাতে উত্তরাঞ্চলীয় শহর সাপোরোর তিনতলা-বিশিষ্ট বৃদ্ধাশ্রমটিতে এ অগ্নিকাণ্ড হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে বের করে আনেন দমকলকর্মীরা। বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর পুরো বৃদ্ধাশ্রমটি ভস্মীভূত হয়ে গেছে। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ওই ভবন থেকে তীব্র কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।
এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানা না গেলেও কর্মকর্তারা জানিয়েছে, প্রশাসন এ ব্যাপারে একটি কমিটি গঠন করেছে, তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে। বিবিসি।