বরফের নিচে মিলল ৭৫ বছর ধরে নিখোঁজ দম্পতির মৃতদেহ

সুইজারল্যান্ডে একটি ক্রমশ ছোট হতে থাকা হিমশৈলের নিচে দুটি মৃতদেহ পাওয়া গেছে। জানা গেছে এই দুইজন হচ্ছেন ৭৫ বছর আগে ১৯৪২ সালে নিখোঁজ হওয়া মার্সেলিন ও ফ্রান্সিন দুমোলিন দম্পতি।
১৯৪২ সালে আল্পস পর্বতে নিজেদের গবাদি পশুর খোঁজ নিতে গিয়ে নিখোঁজ হন এই দম্পতি। তাদের সাত সন্তান ছিল। এদের মধ্যে সবার ছোট মার্সেলিন উদ্রি দুমোলিনের বয়স ৭৯ বছর। বাবা-মার মৃতদেহর খোঁজ পাওয়ায় গভীর প্রশান্তি পেয়েছেন কারণ তিনি এখন তাদের প্রাপ্য শেষকৃত্যটি করতে পারবেন। তিনি বলেন, আমাদের সারাজীবন তাদের খোঁজ করে শেষ হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করা হবে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে স্যানফ্লেউরন হিমশৈলে একজন স্কি লিফট শ্রমিক এই দুই জনের মৃতদেহর সন্ধান পান। প্রতিষ্ঠানটির পরিচালক বার্নহার্ড শ্যানেন বলেন, ওই কর্মী আমাদের বলে বরফের নিচে সে কিছু ব্যাকপ্যাক, টিন ও গ্লাসের বোতল এবং নারী ও পুরুষের জুতার পাশাপাশি একজনের শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। যে পোশাক তারা পরিধান করে আছেন তাতে মনে হচ্ছে ৭০-৮০ বছর ধরে তারা সেখানে পড়ে বাছে।
উদ্রি দুমোলিন বলেন, আমার মা শিক্ষক ছিলেন এবং পেশায় জুতার কারিগর বাবার সঙ্গে পাহাড়ে যেতেন না। কারণ সাত সন্তানের জননী তার যৌবনের বেশিরভাগ সময় গর্ভবতীই ছিলেন। মা বাবা নিখোঁজ হওয়ার পরে তারা বিভিন্ন পরিবারে চলে যান এবং কারো সঙ্গে কারো যোগাযোগ নেই। বিবিসি।

সহায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না -মির্জা ফখরুল

সহায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই ভোট বিহীন অগণতান্ত্রিক সরকারকে হটাতে জনগণের নিশ্চিত ভোট প্রয়োগের সুযোগ তৈরি করতে হবে । সহায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।