‘পুতিন বিশ্বের শীর্ষ ধনী’

গত সপ্তাহে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় কিছু সময়ের জন্য মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে যান আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু বাস্তবে বিশ্বের শীর্ষ ধনী হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিল গেটস এবং জেফ বেজোসের প্রত্যেকের সম্পদের পরিমাণ কম বেশি ৯০ বিলিয়ন ডলার। তবে মার্কিন প্রতিষ্ঠান হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী বিল ব্রাউডার জানিয়েছেন, বিল গেটস এবং জেফ বেজোস-এই দুইজনের সমন্বিত সম্পদের চেয়েও বেশি সম্পদ আছে প্রেসিডেন্ট পুতিনের।
বিল ব্রাউডার জানিয়েছেন, তার ধারণা পুতিনের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ব্রাউডার এই দাবি করেন। পুতিনের ব্যক্তিগত সম্পদ বিবরণী থেকে জানা যায়, তার বার্ষিক আয় ১ লাখ ৩৩ হাজার ডলার। মস্কোতে অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট রয়েছে। ব্রাউডার রাশিয়ার বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম পরিচিত ব্যক্তি।
তিনি ১৯৯০ এর দশকে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সাবেক প্রতিষ্ঠান গ্যজপ্রেম এরও অংশিদার ছিলেন। পুতিন মূলত ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করেই এত বেশি সম্পদের মালিক হয়েছেন বলে দা ব্রাউডারের। দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ফরচুন।

খালেদা জিয়ার উপদেষ্টা হারুণার রশিদ খান মুন্নুর ইন্তেকাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গিলন্ড এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে হারুণার রশিদ খান মুন্নুর বয়স হয়েছিল ৮৮ বছর।

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আব্দুল আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ও নিউরো সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু মৃত্যুকালে স্ত্রী হুরুন্নাহার মুন্নু, দুই মেয়ে আফরোজা খান রিতা, ফিরোজা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল আউয়াল বলেন, হারুণার রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা দেশের বাইরে রয়েছেন। তিনি ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবেক এই মন্ত্রী মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ছিলেন। এছাড়া বন্ধ পত্রিকা ‘আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের শ্বশুর তিনি।

উল্লেখ্য, হারুণার রশিদ খান মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে এমপি হন। এরপর ২০০১ সালে একই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনেও সংসদ সদস্য নির্বাচিত হন মুন্নু। এরপর তাকে দফতর-বিহীন মন্ত্রী করা হয়।