দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : খালেদা জিয়া
Bangla Dailies
Weeklies
Resources
Entertainment
Sports Links
Nov 17
13
দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : খালেদা জিয়া
Posted by admin on November 13
Posted in Uncategorized
Nov 17
11
জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
Posted by admin on November 11
Posted in Uncategorized
জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
Nov 17
11
বাংলাদেশ প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
Posted by admin on November 11
Posted in Uncategorized
বাংলাদেশ প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
Nov 17
7
জাপানে জেলহত্যা দিবস পালন
Posted by admin on November 7
Posted in Uncategorized
জাপানে জেলহত্যা দিবস পালন
জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত দিন জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (৬ নভেম্বর) টোকিওর কিতা কু-র তাকিনাগাওয়া বুনকা সেন্টারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের জাপান শাখা এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
এক মিনিটের নীরবতা পালন ও মোনাজাতের মাধ্যমে জেলহত্যা দিবসের অনুষ্ঠান শুরু হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন নাজমুল হোসেন, আবদুল কুদ্দুস, শাহ আলম, মাহবুব হাসান, চৌধুরী সাইফুর রহমান, রায়হান কবির ভূঁইয়া, টি এম ফারুক, মাসুদ আলম, মোল্লা ওয়াহিদ, রায়হান হোসেন, কাজী মাসুদ, আবু রায়হান ও ডা. মো. খলিলুর রহমান প্রমুখ। আমন্ত্রিত হিসেবে প্রবাসী সাংবাদিক ইমদাদুল হক, রাহমান মনি, কাজী ইনসানুল হকসহ অনেক প্রবাসী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে কয়েকজন বক্তব্যও দেন।

আলোচকেরামঞ্চে ছিলেন সংগঠনের সভাপতি ছালেহ মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা ও সহসভাপতি হারুনুর রশিদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান।
বক্তারা বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন। এদিন জেলের নিরাপদ আশ্রয়ে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।
দলীয় নেতারা জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এখনকার হাইব্রিড আওয়ামী লীগারদের ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে বলেন। তাঁরা বলেন, ক্ষমতার সুযোগ নিতে দেশে ও জাপানসহ বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে নতুন আওয়ামী লীগার সৃষ্টি হয়েছে। এরা প্রবাস ছেড়ে এখন ঢাকায় হালুয়া রুটির ধান্দায় ব্যস্ত।

উপস্থিতির একাংশতাঁরা আরও বলেন, দেশকে মর্যাদাবান একটি পরিচয়ে পরিচিত করতে দেশে ও প্রবাসেও আমাদের ভালো ভূমিকা রাখতে হবে। খবর বিজ্ঞপ্তির।
Nov 17
7
জাপান উ. কোরিয়ার ৩৫ গ্রুপ ও ব্যক্তির সম্পদ জব্দ করবে
Posted by admin on November 7
Posted in Uncategorized
জাপান উ. কোরিয়ার ৩৫ গ্রুপ ও ব্যক্তির সম্পদ জব্দ করবে
Nov 17
6
মসজিদে গুলি ছোঁড়া’ মার্কিন সেনার জীবন পাল্টে দিল ইসলাম
Posted by admin on November 6
Posted in Uncategorized
মসজিদে গুলি ছোঁড়া’ মার্কিন সেনার জীবন পাল্টে দিল ইসলাম

Nov 17
6
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারবে জাপান: ট্রাম্প
Posted by admin on November 6
Posted in Uncategorized
উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারবে জাপান: ট্রাম্প
Nov 17
4
বাড়তি ছুটি পাবে অধূমপায়ী কর্মীরা
Posted by admin on November 4
Posted in Uncategorized
বাড়তি ছুটি পাবে অধূমপায়ী কর্মীরা

Nov 17
4
প্রধানমন্ত্রীকে ছুটি দিন -আইনমন্ত্রীকে গয়েশ্বর
Posted by admin on November 4
Posted in Uncategorized
প্রধানমন্ত্রীকে ছুটি দিন -আইনমন্ত্রীকে গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী এক মাস ধরে দেশে ফিরেছেন কিন্তু তিনি অফিস আদালতে যাচ্ছেন না কেন? তিনি কি অসুস্থ। যদি তিনি (প্রধানমন্ত্রী) অসুস্থ হয়ে থাকেন তাহলে আইনমন্ত্রীকে বলতে চাই প্রধান বিচারপতিকে যদি অসুস্থতার কারণে ছুটি দিয়ে থাকেন তাহলে সেই কারণেই জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকেও ছুটি দিন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম ( জিনাফ) নামের একটি সংগঠন।
নির্বাচন প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে নির্বাচনকে প্রথম বাক্সে বন্দি করা হয়েছে পরে ৭ নভেম্বর তা উদ্ধার হয়। আবার ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্রকে গুম করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের নেতারা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ক্রসফায়ারে দেয়ার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসাথে হতে পারেনা। তেঁতুল আর দুধ যেমন এক সঙ্গে রাখা যায়না ঠিক তেমনি আ.লীগ আর গণতন্ত্র এ সঙ্গে রাখলে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। তাই গণতন্ত্রকে ফিরে পেতে হলে আওয়ামী লীগকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিতে হবে। দেশে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো উপদ্রব থাকলে বিএনপি নির্বাচনে যাবেনা। আর আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বাংলা দেশে কোন নির্বাচন হবেনা বলেও হুশিয়ারি দেন তিনি।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বেগম খালেদা জিয়া যে দিক দিয়ে যায় সে দিকে জনগণ আসবেই এটাই স্বাভাবিক কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে আসলেন পুলিশ ছাড়াও প্রায় ৫হাজার লোক সিভিল পোশাকে ছিলো তারপরও লোক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কর্মজীবীদলের সাধারণ সম্পাদক আলতাফ প্রমুখ।

























