Bangla Dailies
Weeklies
Resources
Entertainment
Sports Links
Jul 19
25
ডানচীর জন্য আবেদন
Posted by admin on July 25
Posted in Uncategorized
Jul 19
25
চীন-রাশিয়ার যৌথ বিমান টহল জাপান-দ. কোরিয়ার প্রতিক্রিয়া
Posted by admin on July 25
Posted in Uncategorized
চীন-রাশিয়ার যৌথ বিমান টহল জাপান-দ. কোরিয়ার প্রতিক্রিয়া
Jul 19
25
বিশ্ব জুড়ে ১০ হাজারের বেশি কর্মী ছাটাই করবে নিসান
Posted by admin on July 25
Posted in Uncategorized
বিশ্ব জুড়ে ১০ হাজারের বেশি কর্মী ছাটাই করবে নিসান
শিল্প সূত্র সমূহ বলছে জাপানের নিসান মোটর আগামী কয়েক বছরে বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি কর্মীকে ছাটাই করবে। হ্রাসের এই সংখ্যা হচ্ছে মে মাসে প্রচারিত ঘোষণার প্রায় দ্বিগুণ এবং এর অনেকগুলোই হবে বিদেশে কোম্পানির পরিচালিত কর্মকাণ্ডে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য প্রধান বাজারে বিক্রি মন্থর হয়ে আসার পূর্বাভাসের মুখে মোটরগাড়ি নির্মাতা কর্মী ছাটাই করছে। কোম্পানির ২০১৮ অর্থ বছরের পরিচালনা মুনাফা পূর্ববর্তী বছরের চাইতে প্রায় চল্লিশ শতাংশ হ্রাস পায়।
বিভিন্ন সূত্র বলছে নিসান এছাড়াও বিদেশের কারখানায় উৎপাদন দক্ষতা উন্নত করে নেয়া পর্যালোচনা করে দেখার পরিকল্পনা করছে। বিক্রি মন্থর হয়ে আসার বাইরে নিসানকে এখনও সাবেক চেয়ারম্যান কার্লোস গনের গ্রেফতারকে কেন্দ্র করে সুনাম-হানির সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সেই কেলেঙ্কারির ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থা নতুন করে তৈরি করে নেয়া মোটরগাড়ি নির্মাতার জন্য প্রয়োজনীয় হয়ে দেখা দেয়।
Jul 19
24
প্রিয়া সাহাকে গ্রেফতার নয়, নিরাপত্তা দিতে প্রস্তুত সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী
Posted by admin on July 24
Posted in Uncategorized
প্রিয়া সাহাকে গ্রেফতার নয়, নিরাপত্তা দিতে প্রস্তুত সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষতের পরিপ্রেক্ষিতে প্রিয়া সাহা বাংলাদেশে এলে তাকে গ্রেফতারের পরিকল্পনা সরকারের আছে কিনা-সেটা জানতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা বলেছি তাকে গ্রেফতারের পরিকল্পনা আমাদের নেই।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে বুধবার ঢাকায় ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলাম আমি। বাংলাদেশ সরকার থেকে চার সদস্যের প্রতিনিধি যোগ দেন। তবে প্রিয়া সাহা সেখানে সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দেননি।
ড. মোমেন বলেন, প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এলে তাকে গ্রেফতার বা মামলার পরিকল্পনা সরকারের রয়েছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি তাকে বলেছি, প্রিয়া সাহাকে গ্রেফতারের পরিকল্পনা আমাদের নেই। আমরা তার বিরুদ্ধে মামলাও করতে চাই না। আমরা তাকে নিরাপত্তা দিতেও প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গত ১৭ জুলাই বাংলাদেশের নারী প্রিয়া সাহা অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উধাও হয়ে গেছে। তার ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি কেড়ে নিয়েছে। মুসলিম উগ্রবাদীরা এটা করেছে বলেও তিনি অভিযোগ করেন।
প্রিয়া সাহা যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। সে সময় ট্রাম্পের কাছে তিনি এ অভিযোগ করেন। তবে তার বক্তব্যের প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রিয়া সাহা ইস্যুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠকও করেন।
Jul 19
24
আজ থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকের বর্ষ গণনা
Posted by admin on July 24
Posted in Uncategorized
আজ থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকের বর্ষ গণনা
আজ হচ্ছে নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রস্তুতি এগিয়ে যেতে থাকা ২০২০ সালের টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগের ঠিক এক বছর।
আগামী বছর ২৪ শে জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত সময়ে জাপান ১৯৬৪ সালের পর দেশে আয়োজিত প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে সারা বিশ্বের লোকজনকে স্বাগত জানাবে। সতেরো দিন ধরে চলা প্রতিযোগিতায় হাজারও ক্রীড়াবিদরা ৩৩টি ভিন্ন ধরণের খেলাধুলার রেকর্ড সর্বোচ্চ ৩৩৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জাপানের অলিম্পিক দলের সদস্যদের বাছাই করে নেয়ার প্রক্রিয়া এই গ্রীষ্মে পুরোদমে চলতে থাকবে।
বর্তমানে দক্ষিণ কোরিয়ায় চলমান বিশ্ব সাতার চ্যাম্পিয়নশিপে প্রবীণ সাঁতারু কেন তেরাউচি সহ চারজন জাপানি ক্রীড়াবিদ টোকিও গেমসের জন্য মনোনীত হয়েছেন। তেরাউচির জন্য এটা হবে ষষ্ঠ অলিম্পিক।
আগামী মাসে সেইলিং ও স্পোর্টস ক্লাইম্বিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। অন্য জাপানি প্রতিযোগীদের চাইতে ভাল ফলাফল যারা করবেন এবং অন্যান্য কিছু শর্ত পূরণ করতে পারবেন, অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা তারা নিশ্চিতভাবে অর্জন করবেন।
অলিম্পিক দলের পুরুষ ও মহিলা বিভাগে একজন করে সদস্য ঠিক করে নেয়ার ম্যারাথন গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত হবে।
ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক ভিলেজ এবং ৪২টি ভেনুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ভেনুগুলো তৈরি হয়ে যাওয়ার পর মসৃণভাবে প্রতিযোগিতার আয়োজন কিংবা দর্শকদের পথ প্রদর্শনকে প্রভাবিত করা কোন সমস্যা দেখা দেয় কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষামূলক প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হবে।
Jul 19
21
ভূমিধ্বস সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া এজেন্সি
Posted by admin on July 21
Posted in Uncategorized
ভূমিধ্বস সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া এজেন্সি
জাপানের আবহাওয়া এজেন্সি নাগাসাকি জেলায় জারি করা বৃষ্টিপাতের সর্বোচ্চ সতর্কতা তুলে নিয়েছে। তবে ভূমিধ্বস ও অন্যান্য বিপর্যয় নিয়ে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার আহ্বান এলাকাবাসীদের প্রতি জানানো হয়।
আজ সকালে এজেন্সি ৫ মাত্রার জরুরি সতর্কতা জারী করেছিল। ৎসুশিমা ও গোতো শহর এবং শিন-কামিগোতো ও ওজিকা টাউন ও সেই সাথে সাইকাই এবং সাসেবো শহরের কিছু অংশের জন্য সেটা প্রযোজ্য ছিল।
মৌসুমি ঝড় দানাস কিউশু জুড়ে অনেক এলাকায় মুষল ধারার বর্ষণ নিয়ে আসে।
আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা বলছেন পশ্চিম জাপান জুড়ে উষ্ণ, আর্দ্র বায়ু বইতে থাকায় অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির অস্থিতিশীলতা আগামীকাল পর্যন্ত বজায় থাকবে। তাঁরা বলছেন স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ ঘণ্টায় ৫০ মিলিমিটার ছাড়িয়ে যাওয়া সহ বজ্রপাত পশ্চিম জাপানে আঘাত হানতে পারে।
Jul 19
17
ভিনগ্রহের প্রাণী দেখতে আমেরিকায় ফেসবুক ইভেন্ট: সতর্ক করে দিয়েছে সামরিক বাহিনী
Posted by admin on July 17
Posted in Uncategorized
ভিনগ্রহের প্রাণী দেখতে আমেরিকায় ফেসবুক ইভেন্ট: সতর্ক করে দিয়েছে সামরিক বাহিনী
এক শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন এলিয়েন বলে যদি কোন কিছুর খোঁজ পাওয়া যায়। কেউ বলেছেন, বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও এলিয়েন বলে নিশ্চয়ই কিছু আছে, আবার কেউ বলেছেন, এই দাবি একেবারেই অবাস্তব।
এরকম কল্পকাহিনী নিয়ে অনেক সাহিত্য ও চলচ্চিত্রও নির্মিত হয়েছে। কিন্তু ভিনগ্রহ থেকে আসা এরকম কোন প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি আজ পর্যন্ত।
কিন্তু অনেকেই আছেন যারা বিশ্বাস করেন এলিয়েনের অস্তিত্বের কথা। শুধু তাই নয়, তারা মনে করেন যুক্তরাষ্ট্রের ভেতরেই এরকম কিছু এলিয়েন কোনএক সময় নেমে এসেছিল এবং সরকার তাদেরকে নেভাডার এরিয়া ৫১ নামের প্রত্যন্ত একটি এলাকায় লুকিয়ে রেখেছে।
এই ধারণায় বিশ্বাসীদের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং এলিয়েন দেখার আশায় তারা এখন সেখানে যাওয়ারও পরিকল্পনা করছে।
ঘটনাটি শুরু হয় কৌতুকের মাধ্যমে। এলিয়েন দেখার জন্যে নেভাডার প্রত্যন্ত ওই এলাকাটিতে যাওয়ার একটি ইভেন্টেও খোলা হয় ফেসবুকে।
ইভেন্টের নাম দেওয়া হয়: স্টর্ম এরিয়া ৫১, দে ক্যান্ট স্টপ অল অফ আস। অর্থাৎ চলো যাই এরিয়া ৫১, তারা আমাদের সবাইকে থামাতে পারবে না।
গত মঙ্গলবার পর্যন্ত ২০শে সেপ্টেম্বরের এই ইভেন্টে ১৩ লাখেরও বেশি মানুষ সাইন-আপ করেছে। এছাড়াও ‘আগ্রহী’ হিসেবে মার্ক করেছে আরো ১০ লাখেরও বেশি মানুষ।
এরকম পরিস্থিতিতে মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে কেউ যে এরিয়া ৫১ এর ধারে-কাছেও না যায়।
নেভাডার এই এলাকাটি বিমান বাহিনীর অত্যন্ত গোপনীয় একটি ঘাঁটি কিন্তু ইভেন্টে সই করা বহু মানুষ বিশ্বাস করে সেখানে ভিনগ্রহ থেকে আসা প্রাণীদের রাখা হয়েছে।
বিমান বাহিনীর সতর্কতাকে পাত্তা দিচ্ছে না অনেক উৎসাহী ব্যক্তি। হাজার হাজার মানুষ সেখানে মন্তব্য করেছেন এরকম: “আমরা তাদের বুলেটের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারি। এলিয়েনদের দেখতে দাও।”
বিমান বাহিনীর একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রকে বলেছেন, তারা এই ইভেন্ট হতে দেবেন না। তিনি বলেন, “আমরা আমেরিকা ও তার সম্পদ রক্ষার জন্যে প্রস্তুত।”
ফেসবুকে এই ইভেন্টের একজন আয়োজনকারী জ্যাকসন বার্নেস ইভেন্ট পাতায় যুক্তরাষ্ট্রের সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন, “এটা একটা কৌতুক। এই পরিকল্পনা নিয়ে সামনে এগুনোর কোন পরিকল্পনা আমাদের নেই।”
“আমি শুধু ভেবেছি এটা খুব মজার বিষয় হবে। এখন লোকজন যদি সত্যিই এরিয়া ৫১-তে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমি এর জন্যে দায়ী হবো না।”
কিন্তু বিমান বাহিনী এরকম একটি ইভেন্টকে এখন আর “মজার বিষয়” হিসেবে নিচ্ছে না।
“এরিয়া ৫১ হচ্ছে মার্কিন বিমান বাহিনীর একটি উন্মুক্ত প্রশিক্ষণ রেঞ্জ। আমেরিকার সশস্ত্র বাহিনীর লোকজনকে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় এরকম একটি জায়গায় আসার ব্যাপারে আমরা লোকজনকে নিরুৎসাহিত করছি,” বলেন বিমান বাহিনীর একজন মুখপাত্র।
নেভাডার এই এরিয়া ৫১ সম্পর্কে ২০১৩ সাল পর্যন্ত জনগণকে কিছুই জানানো হয়নি। এর আগে এই এলাকাটিকে গোপন রাখা হয়েছিল। কিন্তু ইউ-টু নামের একটি গোয়েন্দা বিমানের ব্যাপারে গোপন তথ্য প্রকাশ করতে গিয়ে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ প্রথমবারের মতো এরিয়া ৫১-এর কথা স্বীকার করে।
বিশ্লেষকরা মনে করেন, এই এলাকাটিকে ঘিরে এতো নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা রক্ষা করা হয় সেকারণেই সেখানে এলিয়েন লুকিয়ে রাখার মতো “ষড়যন্ত্র তত্ত্বের” জন্ম হয়েছে।
এই তত্ত্বকে ঘিরে গুজবের ডালপালা এতোই বিস্তৃত হয়েছে যে অনেকেই মনে করেন যারা এই ইভেন্টে যাওয়ার পরিকল্পনা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের গতিবিধির উপর নজর রাখছে।
ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাসীদের অনেকে মনে করেন এলিয়েনের জীবন ও ইউএফও সম্পর্কে মার্কিন সরকারের কাছে অনেক তথ্য আছে কিন্তু সেগুলো তারা জনগণের কাছে গোপন রেখেছে।
তারা বিশ্বাস করে, পৃথিবীতে নেমে আসা এরকম কিছু এলিয়েনকে আটক করে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এরকম ধারণা সবসময়ই অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র সরকার।
এরিয়া ৫১-তে কাজ করেছেন এরকম এক ব্যক্তি বব লাজার ১৯৮৯ সালে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে যখন এরকম কিছু দাবি করেন তখনই এই “ষড়যন্ত্র তত্ত্ব” তীব্র হতে শুরু করে।
সম্প্রতি নেটফ্লিক্সে তার উপর একটি তথ্যচিত্রও প্রকাশ করা হয়েছে যাকে কেন্দ্র করে লোকজনের মধ্যে এলিয়েনের ব্যাপারে আবারও আগ্রহের সৃষ্টি হয়েছে।
মি. লাজার যেসব দাবি করেছেন সেবিষয়ে তিনি সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ দেখাতে পারেন নি।
Jul 19
17
জাপানের সামগ্রীর উপর নির্ভরশীলতা হ্রাস করবে দক্ষিণ কোরিয়া
Posted by admin on July 17
Posted in Uncategorized
জাপানের সামগ্রীর উপর নির্ভরশীলতা হ্রাস করবে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া উচ্চ প্রযুক্তির কিছু পণ্যের জন্য জাপানের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার উপায় খুঁজে দেখছে। দেশটির অর্থ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী হং নাম-গি বলেছেন, সরকার শিগগিরই জাপানের রপ্তানি হ্রাস মোকাবেলার বিস্তারিত পদক্ষেপ ঘোষণা করবে।
সেমিকন্ডাক্টর ও অন্যান্য পণ্যের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিয়ন্ত্রণ করায় জাপানের সমালোচনা তিনি করেন। চলতি মাসের ৪ তারিখ থেকে সেই রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর হয়।
হং বলেছেন, “সুনির্দিষ্ট একটি দেশের উপর চাপিয়ে দেয়া অন্যায় বাণিজ্য নিয়ন্ত্রণ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মাবলীর বিবেচনায় গভীর উদ্বেগের একটি বিষয়।” দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যেকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষতি সেটা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
হং বলেছেন দক্ষিণ কোরিয়া বিষয়টি বিশ্ব বাণিজ্য সংগঠনে উত্থাপন করবে এবং বিশ্ব সম্প্রদায়ের বোধগম্যতা প্রত্যাশা করবে।
তিনি আরও উল্লেখ করেন যে জাপানের দমনমূলক পদক্ষেপে ক্ষতি হওয়া ব্যবসাকে সহায়তা করার উপায় যুক্ত করে নেয়ার জন্য তাঁর সরকার বাজেট ঠিক করে নিতে সংসদের সাথে কাজ করবে।
Jul 19
15
ফুকুওকার নামিয়ে শহরে সুপারমার্কেটের উদ্বোধন
Posted by admin on July 15
Posted in Uncategorized
ফুকুওকার নামিয়ে শহরে সুপারমার্কেটের উদ্বোধন
২০১১ সালের পরমাণু দুর্যোগে বিধ্বস্ত ফুকুশিমা জেলার নামিয়ে শহরে একটি সুপারমার্কেটের উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে দুর্ঘটনার পর থেকে শহরে কাজ শুরু করা প্রথম সুপারমার্কেট। দু’বছর আগে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হয়েছিল।
জাপানের প্রধান একটি সুপারমার্কেট চেইন ইওন আজ নামিয়ে শহরে নতুন এই শাখা চালু করলে প্রচুর ক্রেতার সমাবেশ সেখানে হয়।
শহরের জনসংখ্যা এখন হচ্ছে এক হাজারের বেশি। এই সংখ্যা দুর্যোগের আগের জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ।
দুর্যোগের ফলে অন্যত্র সরে যেতে বাধ্য হওয়া উৎপাদকদের তৈরি জাপানি মদ সাকে সহ কাছের একটি বন্দরে ধরা সামুদ্রিক খাদ্য সামগ্রী দোকানে মজুত রাখা হয়েছে।
সুপারমার্কেটের ব্যবস্থাপক শুনসুকে নিহঙ্গি বলেছেন তিনি আশা করছেন শহরে ফিরে আসা লোকজনকে তিনি সাহায্য করতে পারবেন এবং তাঁদের প্রয়োজন মত পণ্য সেখানে তিনি রাখবেন।
Jul 19
15
রূপকথার ফাইনালে চ্যাম্পিয়ন ইংল্যান্ড
Posted by admin on July 15
Posted in Uncategorized
রূপকথার ফাইনালে চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ক্রিকেটের ইতিহাসে এমন রোমাঞ্চকর ম্যাচ হয়েছে কি না, তা বোদ্ধারাই বলতে পারবেন। তবে লর্ডস যে নিঃসন্দেহে একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকল, তা বলার অপেক্ষা রাখে না। সেই ঐতিহাসিক ম্যাচে শেষ হাসি হাসল ইংল্যান্ড। সেই সুবাদে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপ ঘরে তুলতে সক্ষম হলো ক্রিকেটের উদ্ভাবক এই জাতি।
লর্ডসে রবিবার টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৪১ রান করে। জবাবে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ইংল্যান্ডও করে সমান রান।
তাই নিয়ম অনুযায়ী ম্যাচটি করে গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও দুই দল সমান ১৫ রান করে সংগ্রহ করে। তাই সুপার ওভারের খেলাও টাই হয়। তবে বাউন্ডারি বেশি থাকায় ইংল্যান্ড জিতে নেয় শিরোপা। মূল ইনিংস ও সুপার ওভার মিলে ইংল্যান্ড ২৬ ও নিউজিল্যান্ড ১৭টি বাউন্ডারি হাঁকায়। সেই ২৬-১৭ ব্যবধানেই জয় নিশ্চিত হলো ইংলিশদের।
তাই চতুর্থবারের মতো ফাইনালে ওঠে শিরোপা জিততে সক্ষম হলো ইংল্যান্ড। এর আগে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ সালে ফাইনালে ওঠলেও এবারই প্রথম শিরোপার মুখ দেখল তারা। আর গত আসরে রানার্সআপ নিউজিল্যান্ডকে এবারও ফিরতে হলো একই ফল নিয়ে।
লর্ডসে রবিবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৪১ রান করেছে। হেনরি নিকোলস সর্বোচ্চ ৫৫, টম লাথাম ৪৭ ও কেন উইলিয়ামসন ৩০ রান করে। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট তিনটি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। সেখান থেকে জোস বাটলার ও বেন স্টোকসের ১১০ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এই দুজন পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখতে সক্ষম হন। তবে এরপর ৫৯ করে বাটলার ফিরে গেলেও শেষ পর্বযন্ত থাকেন স্টোকস। ৮৪ রানের দারুণ ইনিংস খেলৈ হয়েছেন ম্যাচসেরাও। ৩৬ রান করেছেন জনি বেয়ারস্ট। তিনটি করে উইকেট নেন জিমি নিশাম ও লুকি ফার্গুসন।
বেন স্টোকস টিকে থাকায় শেষ বল পর্যন্ত খেলায় টিকে থাকে ইংল্যান্ড। তবে ইনিংস শেষে দুই দলের স্কোর সমান হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে শুরুতে ব্যাট হাতে নেমে এক ওভারে ১৫ রান করেন দুই ইংলিশ ব্যাটসম্যান জোস বাটলার ও বেন স্টোকস। ৬ বল থেকে তারা করেন যথাক্রমে ৩, ১, ৪, ১, ২ ও ৪।
জয়ের জন্য ১৬ রানের লক্ষ্যে খেলতে নামে দুই কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও জিমি নিশাম। আর বল করেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। প্রথম তিন বল থেকে ১১ রান করা নিউজিল্যান্ড তিন বলে আর সেভাবে আগাতে পারেনি। যে কারণে শেষ পর্যন্ত সমান ১৫ রানে থেমেছে কিউইরাও। আর তাই আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনালে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানো দল হিসেবে ইংল্যান্ড জিতে নেয় শিরোপা।
Jul 19
14
জাপানের অনেক এলাকায় ক্বচিৎ সূর্যালোকের দেখা মিলছে
Posted by admin on July 14
Posted in Uncategorized
জাপানের অনেক এলাকায় ক্বচিৎ সূর্যালোকের দেখা মিলছে
জাপানের প্রশান্ত মহাসাগরের দিকের এলাকাগুলোতে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে প্রধানত মেঘাচ্ছন্ন কিংবা বর্ষণমুখর দিনের দেখা লোকজন পাচ্ছেন। টোকিওর মধ্যাঞ্চলে পরপর ১৭ দিন ধরে তিন ঘণ্টার কম সূর্যের আলো ছিল। সময়ের ব্যাপ্তির দিক থেকে এটা হচ্ছে ১৯৮৮ সালের রেকর্ডের সমান।
আবহাওয়া এজেন্সি বলছে শনিবার পর্যন্ত তিনদিনের বেশি সময় ধরে সাইতামা সিটিতে মোট দুই ঘণ্টা সূর্যালোকের দেখা মেলে, যা হচ্ছে গড় বছরের মাত্র প্রায় পাঁচ শতাংশ। টোকিওর মধ্যাঞ্চলে সূর্যালোক ছিল ২.৯ ঘণ্টা, স্বাভাবিক বছরের তুলনায় যা হচ্ছে ৭ শতাংশ এবং মায়েবাশিতে সূর্যালোকের দেখা মিলেছে ৩.৫ ঘণ্টা, যা হচ্ছে গড় বছরের ৯ শতাংশ।
এজেন্সি বলছে জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের প্রশান্ত মহাসাগর উপকূল এলাকায় মেঘাচ্ছন্ন ও বৃষ্টি-ভেজা দিন আরও এক সপ্তাহ বজায় থাকবে। ফসল রক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান এজেন্সি কৃষকদের প্রতি জানাচ্ছে।
Jul 19
11
গ্রহাণুতে অবতরণ শুরু করেছে হায়াবুসা-২
Posted by admin on July 11
Posted in Uncategorized
গ্রহাণুতে অবতরণ শুরু করেছে হায়াবুসা-২
জাপানের মহাকাশ এজেন্সি জানিয়েছে যে হায়াবুসা-২ মহাকাশযান এক গ্রহাণুতে অবতরণ শুরু করেছে। গ্রহাণুর পৃষ্ঠদেশের তলা থেকে পাথরের নমুনা সংগ্রহ করার মত এক যুগান্তকারী মিশনে নিয়োজিত মহাকাশযানটি।
জাপান সময় সকাল ১০টা ৪৬ নাগাদ, বিশ হাজার মিটার উচ্চতা থেকে হায়াবুসা-২ রিউগু গ্রহাণুতে অবতরণ শুরু করে।
২০১৪ সালে হায়াবুসা-২ উৎক্ষেপণ করা হয়েছিল। প্রায় ৩০ কোটি কিলোমিটার ভ্রমণ করার পর সেটি গ্রহাণুর উপর গিয়ে পৌঁছায়।
ফেব্রুয়ারি মাসে প্রথম সেটি গ্রহাণুতে অবতরণ করেছিল। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সির ধারণা যে গ্রহাণুর পৃষ্ঠদেশ থেকে সেটি পাথরের নমুনা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।
এপ্রিল মাসে হায়াবুসা-২, রিউগুর পৃষ্ঠদেশে ধাতুর একটি বস্তু ছুঁড়ে এক গর্তের সৃষ্টি করে।
মহাকাশ এজেন্সি বলছে, হায়াবুসা-২ গর্তের চারিপাশে ছিটকে পড়া পাথরগুলো সংগ্রহের চেষ্টা করবে। গ্রহাণুর ভিতরে অনুসন্ধান চালানোর এই ধরনের প্রচেষ্টা বিশ্বে প্রথম।
পৃষ্ঠদেশের মত গ্রহাণুর তলদেশের পদার্থ তেজস্ক্রিয় বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয় নি।
বিজ্ঞানীরা মনে করছেন যে ঐ পদার্থগুলো থেকে জীবের উৎপত্তি এবং সৌর ব্যবস্থা গঠনের বিষয়ে অনেক কিছু জানা যাবে।
Jul 19
11
পরলোকে জাপানের সঙ্গীত জগতের বিখ্যাত ব্যক্তিত্ব জনি কিতাগাওয়া
Posted by admin on July 11
Posted in Uncategorized
পরলোকে জাপানের সঙ্গীত জগতের বিখ্যাত ব্যক্তিত্ব জনি কিতাগাওয়া
জাপানের নেতৃস্থানীয় ট্যালেন্ট এজেন্সি জনি এন্ড এসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনি কিতাগাওয়া ৮৭ বছর বয়সে প্রাণত্যাগ করেছেন। গতকাল টোকিওর একটি হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
১৯৩১ সালে লস এঞ্জেলসে কিতাগাওয়ার জন্ম এবং বাল্যকাল তিনি জাপান ও যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন।
১৯৬২ সালে তিনি জনি এন্ড এসোসিয়েটস প্রতিষ্ঠা করেন। এই এজেন্সি হচ্ছে স্ম্যাপ, তোকিও, কিংকি কিডস, ভি৬ এবং আরাশি’র মত পুরুষ গায়কদের জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠীর পরিচালনা কোম্পানি।
সঙ্গীত প্রযোজক এবং থিয়েটার পরিচালক হিসেবেও কিতাগাওয়া পরিচিত ছিলেন। সবচেয়ে বেশি নাম্বার ওয়ান সিঙ্গেলস গান এবং একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি কনসার্টের আয়োজন করার জন্য তিনি হলেন গিনেস বিশ্ব রেকর্ডের অধিকারী।
Jul 19
10
রিজার্ভ ডেতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ
Posted by admin on July 10
Posted in Uncategorized
রিজার্ভ ডেতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ
বৃষ্টিতে আজ মঙ্গলবার আর মাঠে গড়াচ্ছে না ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ। খেলা হবে আগামীকাল বুধবার রিজার্ভ ডেতে। এদিন যথারীতি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়ই শুরু হবে ম্যাচটি। আজ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই বুধবার খেলা শুরু হবে।
আজ মঙ্গলবার ম্যানচেস্টারে টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড। তারা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর হানা দেয় বৃষ্টি। সেই থেকে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত বৃষ্টি থামা ও খেলা শুরুর বিষয়ে অপেক্ষা করা হয়। তবে কোনো সুসংবাদ না থাকায় তখন আজকের দিনের মতো খেলা স্থগিত করা হয়।
রিজার্ভ ডেতে যদি খেলা একইভাবে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্ট তালিকায় উপরে থাকা দল যাবে ফাইনালে। তখন এই ম্যাচ থেকে ভারত সরাসরি ফাইনাল খেলবে।
Jul 19
10
জাপানি কারি চেইন রেঁস্তোরা ভারতে দোকান খুলতে যাচ্ছে
Posted by admin on July 10
Posted in Uncategorized
জাপানি কারি চেইন রেঁস্তোরা ভারতে দোকান খুলতে যাচ্ছে
জাপানের সর্ববৃহৎ জাপানি ধাঁচের কারি চেইন রেঁস্তোরা অন্য একটি কোম্পানির সাথে যৌথভাবে ভারতে রেঁস্তোরা উদ্বোধন করতে যাচ্ছে।
কারি হাউজ কোকো ইচিবানইয়া’র পরিষেবা কোম্পানি জানাচ্ছে, তারা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দিকে নতুন দিল্লীতে প্রথম রেঁস্তোরাটির উদ্বোধন করার জন্য মিৎসুই এন্ড কোম্পানি’র সাথে একটি অংশীদারিত্ব গঠন করবে। তাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে প্রায় ৩০টি রেঁস্তোরা খোলা।
জাপানে যে স্বাদের কারি পরিবেশন করা হয় নতুন দিল্লীর দোকানের কারি’রও সেই একই স্বাদ থাকবে। নিয়মিত একটি পদের মূল্য ধার্য্য করা হবে প্রায় ৭ ডলার।
জাপানি অংশীদাররা জানাচ্ছে, ভারতে বাণিজ্য করার ক্ষেত্রে তাদের উচ্চ প্রত্যাশা রয়েছে যেখানে মধ্যবিত্ত পরিবারের সংখ্যা বাড়ছে এবং তাদের খাবারের স্বাদও বিস্তৃত হচ্ছে।
কারি হাউজ কোকো ইচিবানইয়া চীন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড সহ ১০টিরও বেশি দেশ ও অঞ্চলে ইতোমধ্যেই তাদের রেঁস্তোরা চালু করেছে।



















